2026-09-13
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর খুনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড।
খবর

খুনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

Avatar
Deepak Purulia
31 August 2026, 06:37 PM 73 ভিউ 1 মিনিট পড়ুন
খুনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

সংবাদদাতা, পুরুলিয়া: পরিবারের রেশন কার্ড চাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অপরাধে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা ও দায়রা আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম গুরুপদ সাবর, তিনি কেন্দা থানার কোনাপাড়ার বাসিন্দা। ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৭ এপ্রিল রেশন কার্ড নিয়ে বচসার সময় গুরুপদ সবর তাঁর আত্মীয় অনিল সবরের মাথায় কুড়ুল দিয়ে মারাত্মক আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় অনিল বাবুকে পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই নিহতের স্ত্রী সুনিতা সবরের লিখিত অভিযোগের ভিত্তিতে কেন্দা থানায় মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী আধিকারিক এসআই শেখ রহমান দ্রুত ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও ফরেনসিক নমুনা সংগ্রহ করেন। ঘটনার মাত্র ৮৯ দিনের মাথায়, তৎকালীন ওসি এসআই বাপন মণ্ডলের নেতৃত্বে আদালতে চার্জশিট পেশ করে কেন্দা থানার পুলিশ।

বিচারপ্রক্রিয়া চলাকালীন প্রমাণ ও সাক্ষীদের বয়ান পর্যালোচনা করে গত ২৮ আগস্ট ২০২৬ আদালত গুরুপদ সবরকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত খুন) দোষী সাব্যস্ত করে। সোমবার , ৩১ আগস্ট, জেলা ও দায়রা বিচারক চূড়ান্ত সাজা ঘোষণা করেন।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image