জ্বালানি সাশ্রয়ে নজির, সরকারি গাড়ি ছেড়ে বাসে দুর্গাপুরে রওনা পুরুলিয়া প্রশাসনের আধিকারিকরা

Banglarkantho.in প্রকাশিত: Thu, May 21, 2026, 05:25 am
জ্বালানি সাশ্রয়ে নজির, সরকারি গাড়ি ছেড়ে বাসে দুর্গাপুরে রওনা পুরুলিয়া প্রশাসনের আধিকারিকরা - Featured News Image

জ্বালানি সাশ্রয়ে নজির, সরকারি গাড়ি ছেড়ে বাসে দুর্গাপুরে রওনা পুরুলিয়া প্রশাসনের আধিকারিকরা - Related Imageনিউজ ডেস্ক : জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে এবার অভিনব উদ্যোগ নিল Purulia District Administration। বৃহস্পতিবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আলাদা আলাদা সরকারি গাড়ির বদলে একসঙ্গে বাসে করে রওনা দিলেন জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।

এদিন জেলা শাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বাসে করে দুর্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। সাধারণত এই ধরনের বৈঠকে আধিকারিকরা পৃথক সরকারি গাড়িতে যাতায়াত করেন। তবে এবার জ্বালানি সাশ্রয়ের বার্তাকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধির মধ্যেই সম্প্রতি তেল সাশ্রয়ের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। সেই বার্তাকে গুরুত্ব দিয়েই পুরুলিয়া জেলা প্রশাসনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।জ্বালানি সাশ্রয়ে নজির, সরকারি গাড়ি ছেড়ে বাসে দুর্গাপুরে রওনা পুরুলিয়া প্রশাসনের আধিকারিকরা - Related Image

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন