ফের পুরুলিয়ায় দুঃসাহসিক চুরির ঘটনা, এবার মন্দিরের তালা ভেঙে লুট — আতঙ্ক নদীয়াড়া গ্রামে

Banglarkantho.in প্রকাশিত: Mon, May 25, 2026, 03:15 am
ফের পুরুলিয়ায় দুঃসাহসিক চুরির ঘটনা, এবার মন্দিরের তালা ভেঙে লুট — আতঙ্ক নদীয়াড়া গ্রামে - Featured News Image

ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া জেলায়। এবার পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। সোমবার ভোরবেলা ঘটনাটি সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে।


জানা যায়, সোমবার সকালে মন্দিরের সেবায়ত খাগেন্দ্রনাথ গোপ প্রতিদিনের মতো মন্দিরে পুজো দিতে এসে দেখেন, মন্দিরের একাধিক দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মন্দিরের ভিতরে ঢুকে দেখা যায়, বিগ্রহের বিভিন্ন সামগ্রী, কাঁসার বাসনপত্র, একাধিক বাদ্যযন্ত্র সহ মূল্যবান জিনিসপত্র উধাও। পাশাপাশি দানপাত্রও ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।


ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা মন্দিরে ভিড় জমান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।


স্থানীয়দের অভিযোগ, নদীয়াড়া গ্রামে এর আগেও একাধিকবার চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন।


উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। রবিবার বলরামপুর থানা এলাকায় একসঙ্গে পাঁচটি দোকানে চুরির ঘটনা সামনে আসে। একইভাবে টামনা থানা এলাকাতেও একাধিক জায়গায় চুরির অভিযোগ উঠেছে। ধারাবাহিকভাবে ঘটে চলা এইসব চুরির ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেফের পুরুলিয়ায় দুঃসাহসিক চুরির ঘটনা, এবার মন্দিরের তালা ভেঙে লুট — আতঙ্ক নদীয়াড়া গ্রামে - Related Image পুলিশ।


এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন