বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ

Banglarkantho.in প্রকাশিত: Sun, Jun 28, 2026, 07:33 am
বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ - Featured News Image
Purulia, West Bengal, India

বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ - Related Imageসঞ্জয় চৌধুরী, বরাবাজার : পুরুলিয়া জেলার বরাবাজার থানার সিন্দরি গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বড়সড় যৌথ অভিযান চালাল পুলিশ ও আবগারি (এক্সাইজ) দপ্তর। রবিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অযোধ্যাডি, ভালুকডিহি, সামুডিহি এবং গাগুডিহি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ - Related Image

অভিযানে আনুমানিক ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

প্রশাসনের এই তৎপরতায় এলাকাবাসী, বিশেষ করে মহিলাদের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। অবৈধ মদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা।বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ - Related Image

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন