বারাবাজার পুলিশের বড় সাফল্য: আগাঝোরে ৩৩৭.৪৮ কেজি পোস্ত খোসা গুঁড়ো উদ্ধার, গ্রেপ্তার ২

Banglarkantho.in প্রকাশিত: Fri, Jun 26, 2026, 08:48 am
বারাবাজার পুলিশের বড় সাফল্য: আগাঝোরে ৩৩৭.৪৮ কেজি পোস্ত খোসা গুঁড়ো উদ্ধার, গ্রেপ্তার ২ - Featured News Image

সঞ্জয় চৌধুরী, বরাবাজার : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বারাবাজার থানার পুলিশ আগাঝোর গ্রাম থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন পোস্ত খোসা গুঁড়ো উদ্ধার করেছে। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) রাতে বারাবাজার থানার পুলিশ আধিকারিক ও পুলিশবাহিনীর একটি দল আগাঝোর গ্রামে অভিযান চালায়। সেখানে একটি ইঞ্জিনচালিত রিকশায় তল্লাশি চালিয়ে একাধিক বস্তা থেকে মোট ৩৩৭.৪৮ কেজি সন্দেহভাজন পোস্ত খোসা গুঁড়ো উদ্ধার করা হয়। নিষিদ্ধ মাদকদ্রব্যের বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ তা বাজেয়াপ্ত করে এবং রিকশাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

ধৃতদের নাম বিকাশ সাঁতরা, পিতা–রবি সাঁতরা, গ্রাম–সাইনাড়া, থানা–গড়বেতা, জেলা–পশ্চিম মেদিনীপুর এবং গোপাল বাগ, পিতা–প্রয়াত মঙ্গল বাগ, গ্রাম–টোরিয়া, থানা–আনন্দপুর, জেলা–পশ্চিম মেদিনীপুর।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যেই পুরুলিয়ায় আনা হয়েছিল। এর সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের পুরুলিয়া আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে বলে জানা গেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এই ধরনের কড়া অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন