রেল অবরোধ ঘিরে কুড়মি নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Banglarkantho.in প্রকাশিত: Fri, May 22, 2026, 08:27 am
রেল অবরোধ ঘিরে কুড়মি নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর - Featured News Image

দুলাল মাহাতো, পুরুলিয়া: কুড়মি জাতিসত্তার আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া মামলাগুলি নিয়ে এবার প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হলো। আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের সময় পুলিশি ভূমিকা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার দুর্গাপুরে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারির কাছে জানতে চান, আন্দোলনের সময় কুড়মি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করা হয়েছিল কিনা। এই নির্দেশ প্রকাশ্যে আসতেই কুড়মি সমাজের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কুড়মি জাতিসত্তার দাবিতে জঙ্গলমহলে রেল অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। সেই সময় রেল অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় বিভিন্ন এলাকায়। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, পুলিশ কড়া পদক্ষেপ নেয় এবং বহু নেতা-কর্মী আক্রান্ত হন। ঘটনায় রেল পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয় এবং মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়।

পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে পুরুলিয়ায় পুলিশি সন্ত্রাস বিরোধী জনসভাও করে আদিবাসী কুড়মি সমাজ। সেই সভা থেকেই তৎকালীন শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ‘নো ভোট টু টিএমসি’-র ডাক দেওয়া হয়েছিল।

এদিন কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, আন্দোলনের সময় সাধারণ মানুষের উপর অযথা চাপ সৃষ্টি করা হয়েছিল এবং বহু ক্ষেত্রে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে তাঁরা আশাবাদী বলেও জানান তিনি।

রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহলের কুড়মি সমাজের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের বিষয়টি এবার প্রশাসনিকভাবে গুরুত্ব পাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন