মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু, খুশির হাওয়া পুরুলিয়ায়

Banglarkantho.in প্রকাশিত: Mon, Jun 01, 2026, 04:07 am
মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু, খুশির হাওয়া পুরুলিয়ায় - Featured News Image

নিউজ ডেস্ক : নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে ১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করল রাজ্য সরকার। সোমবার থেকেই এই পরিষেবা কার্যকর হয়েছে সমগ্র রাজ্যে।

পুরুলিয়া এসবিএসটিসি বাসস্ট্যান্ডেও এদিন সকাল থেকেই মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা পান। বাস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহিলা যাত্রীদের টিকিট কাউন্টার থেকে ‘জিরো ভ্যালু’ টিকিট সংগ্রহ করতে হচ্ছে। এরপর সেই টিকিট দেখিয়েই তাঁরা বাসে যাত্রা করছেন।

নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। তাঁদের বক্তব্য, প্রতিদিনের যাতায়াত খরচ বাঁচবে এবং কর্মক্ষেত্র, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতায়াত আরও সহজ হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার গঠিত হলে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে রাজ্যজুড়ে এই পরিষেবা চালু করা হলো।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন