রথযাত্রায় সবুজের বার্তা, পুরুলিয়া জেলায় বিতরণ ৫,৪৯৮টি বৃক্ষচারা

Banglarkantho.in প্রকাশিত: Thu, Jul 16, 2026, 05:24 pm
রথযাত্রায় সবুজের বার্তা, পুরুলিয়া জেলায় বিতরণ ৫,৪৯৮টি বৃক্ষচারা - Featured News Image

রথযাত্রায় সবুজের বার্তা, পুরুলিয়া জেলায় বিতরণ ৫,৪৯৮টি বৃক্ষচারা - Related Imageনিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: রথযাত্রা–২০২৬ উপলক্ষে "একটি গাছ মায়ের নামে" কর্মসূচির অংশ হিসেবে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষচারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করে বন দফতর।

জেলা জুড়ে মোট ৫,৪৯৮টি বৃক্ষচারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেন এবং গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার করেন।

রথযাত্রা উপলক্ষে কেশরগড় রথযাত্রা সেবা শিবিরেও বৃক্ষচারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) অঞ্জন গুহ (আইএফএস), সহকারী বিভাগীয় বনাধিকারিক (এডিএফও) সায়নী নন্দী (ডব্লিউবিএফএস) এবং কংসাবতী উত্তর বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) বিশ্বনাথ প্রতাপ এন (আইএফএস)।

তাঁদের উপস্থিতিতে রথযাত্রায় আসা ভক্ত ও দর্শনার্থীদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়া হয়। পাশাপাশি "একটি গাছ মায়ের নামে" কর্মসূচির গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। বন দফতরের এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানান।রথযাত্রায় সবুজের বার্তা, পুরুলিয়া জেলায় বিতরণ ৫,৪৯৮টি বৃক্ষচারা - Related Image

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন