কাঁসাই নদীতে অবৈধ বালি পাচার রুখল জয়পুর থানার পুলিশ

Banglarkantho.in প্রকাশিত: Fri, May 22, 2026, 08:13 am
কাঁসাই নদীতে অবৈধ বালি পাচার রুখল জয়পুর থানার পুলিশ - Featured News Image

নিউজ ডেস্ক :- গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে একটি ট্র্যাক্টর ও ট্রলি আটক করল জয়পুর থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ মে জয়পুর থানার পুলিশ আপারকাহার এলাকার কাঁসাই নদীর তীরে অভিযান চালায়। সেখানে প্রায় ১০০ সিএফটি বালি বোঝাই একটি লাল রঙের মাহিন্দ্রা ট্র্যাক্টর ও ট্রলি আটক করা হয়। অভিযোগ, বৈধ নথি ছাড়াই নদী থেকে বালি তোলা ও পরিবহণ করা হচ্ছিল।


পুলিশের অভিযান টের পেয়ে ট্র্যাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জয়পুর কৃষক বাজারের কাছে গাড়িটি ফেলে রেখে চলে যায় বলে জানা গিয়েছে।


ঘটনায় জয়পুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন