এসকেবিইউ-তে আরএসএসের অধ্যাপক-গবেষক সংগঠনের নতুন ইউনিট

Banglarkantho.in প্রকাশিত: Mon, May 18, 2026, 03:01 pm
এসকেবিইউ-তে আরএসএসের অধ্যাপক-গবেষক সংগঠনের নতুন ইউনিট - Featured News Image


রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অধ্যাপক ও গবেষক দের সংগঠন “শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস” এর নতুন ইউনিট গঠন করা হলো পুরুলিয়ার Sidho-Kanho-Birsha University-তে। শিক্ষার মানোন্নয়ন ও ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসার ঘটানোই এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রসমাজের মধ্যে জাতীয় চেতনা, দেশের প্রতি ভালোবাসা, কর্তব্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র রিসার্চ স্কলার Sujit Kuiri বলেন, ভারতীয় প্রাচীন জ্ঞান ও ঐতিহ্যকে গবেষণার মাধ্যমে সমাজের সামনে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, “মাতৃভূমি, মাতৃভাষা ও মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তাই ব্রিটিশ শিক্ষার পরিবর্তে ভারতীয় বৈদিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

তিনি বক্তব্যের শেষে বলেন, “अगर देश को बदलना है तो पहले शिक्षा को बदलना होगा।”

অনুষ্ঠানে স্বয়ংসেবক Pratik Duari-সহ সংঘের একাধিক কার্যকর্তা উপস্থিত ছিলেন। “ভারত মাতা কি জয়” ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন