অবৈধভাবে পেট্রোল-ডিজেল মজুতের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ

Banglarkantho.in প্রকাশিত: Tue, Jun 02, 2026, 04:36 am
অবৈধভাবে পেট্রোল-ডিজেল মজুতের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ - Featured News Image


অবৈধভাবে পেট্রোল-ডিজেল মজুতের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ - Related Image

নিউজ ডেস্ক : বরাবাজার থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুন রাতে নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ লাটপাড়া গ্রাম পঞ্চায়েতের পুইজাঙ্গা গ্রামের বাসিন্দা গণেশ মাহাতোর বাড়িতে অভিযান চালায়।


অভিযান চলাকালে বিভিন্ন আকারের চারটি পাত্র থেকে প্রায় ৩২০ লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, গণেশ মাহাতো কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে দাহ্য পদার্থ মজুত ও বিক্রি করছিলেন।


পুলিশ উদ্ধার হওয়া সমস্ত পেট্রোলিয়াম দ্রব্য ও পাত্র বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত গণেশ মাহাতোকে গ্রেফতার করে। ঘটনায় বরাবাজার থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন