বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১

Banglarkantho.in প্রকাশিত: Wed, May 27, 2026, 11:21 am
বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১ - Featured News Image
Jaypur, West Bengal, India

নিউজ ডেস্ক : আবারও অভিযান চালিয়ে বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক করলো পুরুলিয়ার জয়পুর থানা-র পুলিশ। ঘটনায় ট্রাক্টর চালককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে জয়পুর থানার পুলিশ হাটিমুড়ি গ্রামের কাছে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্র্যাক্টর ট্রলিতে প্রায় ৬০ সিএফটি বালি বোঝাই ছিল। বালি নামানোর সময় গাড়িটিকে আটক করা হয়।

পুলিশ ট্র্যাক্টর চালকের কাছে বালি পরিবহনের বৈধ কাগজপত্র চাইলে তিনি কোনো নথি দেখাতে পারেননি। এরপর চালক চিত্তরঞ্জন মাহাতোর বিরুদ্ধে জয়পুর থানায় মামলা রুজু করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারগা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল। মঙ্গলবার পুলিশ খবর পেয়ে অভিযান চালাতেই এই সাফল্য মেলে।

বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১ - Related Imageবালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১ - Related Image

ধৃত চিত্তরঞ্জন মাহাতোর বাড়ি ঝাড়খণ্ডের পিন্দরাজোড়া থানার পদুডিহ গ্রামে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন