যাত্রীবোঝাই অটো উল্টে জাতীয় সড়কে দুর্ঘটনা, গুরুতর জখম একই পরিবারের দুই মহিলা

Banglarkantho.in প্রকাশিত: Thu, Jun 25, 2026, 11:34 am
যাত্রীবোঝাই অটো উল্টে জাতীয় সড়কে দুর্ঘটনা, গুরুতর জখম একই পরিবারের দুই মহিলা - Featured News Image
Purulia

কৃষ্ণেন্দু কুমার, বলরামপুর : পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি অটোরিকশা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের দুই মহিলা। বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ বলরামপুরের বাঁশগড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝালদায় এক আত্মীয়ের বাড়ি থেকে একটি শিশুসহ একই পরিবারের সাত সদস্য অটোরিকশায় করে জামশেদপুরের ডিমনায় ফিরছিলেন। বাঁশগড় গ্রামের কাছে পৌঁছতেই আচমকা অটোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই জাতীয় সড়কের উপর উল্টে যায় গাড়িটি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের মধ্যে সাহাবিলা পারভিন ও আতুলান বিবির আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দ্রুত উদ্ধার করে প্রথমে বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর আহত দুই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন