ঝালদায় পুলিশের অভিযান,উদ্ধার ৮০০ লিটার অবৈধ পেট্রোলিয়াম

Banglarkantho.in প্রকাশিত: Tue, May 26, 2026, 04:09 pm
ঝালদায় পুলিশের অভিযান,উদ্ধার ৮০০ লিটার অবৈধ পেট্রোলিয়াম - Featured News Image

নিউজ ডেস্ক : ঝালদা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত পেট্রোলিয়াম উদ্ধার হলো। মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার অন্তর্গত ইলু গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৬টি প্লাস্টিকের জার থেকে প্রায় ৮০০ লিটার পেট্রোলিয়াম উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সোনাহাটু ও সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে পেট্রোলিয়াম সংগ্রহ করে বেআইনিভাবে মজুত ও বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় জিতেন গড়াইন ও চিত্তরঞ্জন মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। ধৃতদের মহামান্য আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।ঝালদায় পুলিশের অভিযান,উদ্ধার ৮০০ লিটার অবৈধ পেট্রোলিয়াম - Related Image

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন