সাংবাদিকদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার দাবিতে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে স্মারকলিপি দিল পুরুলিয়া প্রেস ক্লাব

Banglarkantho.in প্রকাশিত: Sun, Jun 28, 2026, 12:13 pm
সাংবাদিকদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার দাবিতে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে স্মারকলিপি দিল পুরুলিয়া প্রেস ক্লাব - Featured News Image

বাংলার কণ্ঠ, ডেস্ক, পুরুলিয়া: জেলার সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সোমবার পুরুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-র হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পুরুলিয়া জেলার বহু সাংবাদিক দীর্ঘদিন ধরে জনস্বার্থে সংবাদ পরিবেশন করলেও তাঁদের অনেকেরই আর্থিক স্বচ্ছলতা নেই। বিশেষ করে অসুস্থতা বা জরুরি চিকিৎসার সময় সাংবাদিক ও তাঁদের পরিবারের উপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়। তাই তাঁদের জন্য একটি কার্যকর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন।

প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অতীতে সাংবাদিকরা "মাভোই" স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতেন। পরে সেটি স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত (PM-JAY) স্বাস্থ্য প্রকল্প চালু হওয়ায় পুরুলিয়া জেলার মেইনস্ট্রিম প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক, নন-অ্যাক্রিডিটেড কর্মরত সাংবাদিক এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদেরও এই প্রকল্পের আওতায় আনার জন্য সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে উদ্যোগ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

পুরুলিয়া প্রেস ক্লাবের সদস্যদের বক্তব্য, সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা প্রতিনিয়ত নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করে চলেছেন। তাঁদের এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। সেই কারণেই এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং আবেদনটি যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন বলে প্রেস ক্লাব সূত্রে জানা গিয়েছে।

এই উদ্যোগকে ঘিরে জেলার সাংবাদিক মহলে ইতিবাচক সাড়া পড়েছে। সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই আশাবাদী পুরুলিয়া প্রেস ক্লাব।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন