হোস্টেল থেকে পালানো দুই খুদেকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ

Banglarkantho.in প্রকাশিত: Tue, Jul 14, 2026, 03:52 pm
হোস্টেল থেকে পালানো দুই খুদেকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ - Featured News Image

হোস্টেল থেকে পালানো দুই খুদেকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ - Related Imageদুলাল মাহাতো, হুড়া, পুরুলিয়া: আবাসিক স্কুলের হোস্টেল থেকে পালিয়ে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুই ছাত্রকে মাত্র দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ। পুলিশের তৎপরতায় সুস্থ অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে দুই পরিবারের সদস্যদের মধ্যে।

মঙ্গলবার হুড়া থানার অন্তর্গত লাধুরকা দৌলত পাবলিক স্কুলের আবাসিক হোস্টেল থেকে দুই ছাত্র নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই হুড়া থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।

অভিযানের প্রায় দুই ঘণ্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার মানিক মাহাতো কলাবনি এলাকা থেকে দুই শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের পরিবারের সদস্যদের থানায় ডেকে শিশুদের নিরাপদে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া দুই ছাত্র হল তৃতীয় শ্রেণির ছাত্র সূর্য মণ্ডল। তাঁর বাবা সুনীল মণ্ডল। বাড়ি হুড়া থানার দেশরা গ্রামে। অপরজন দ্বিতীয় শ্রেণির ছাত্র শ্যাম বাউরি। তাঁর বাবা হেমনার বাউরি। বাড়ি সাঁতালডি ১ নম্বর গেটের কাঁকি বস্তি এলাকায়।

হুড়া থানার পুলিশের এই দ্রুত ও তৎপর পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা এবং দুই ছাত্রের পরিবারের সদস্যরা।হোস্টেল থেকে পালানো দুই খুদেকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ - Related Image

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন