পারিবারিক অশান্তির জেরে যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু, চাঞ্চল্য বলরামপুরে

Banglarkantho.in প্রকাশিত: Fri, Jun 26, 2026, 06:03 am
পারিবারিক অশান্তির জেরে যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু, চাঞ্চল্য বলরামপুরে - Featured News Image
Purulia - II

কৃষ্ণেন্দু কুয়ার, বলরামপুর : বলরামপুর থানার অন্তর্গত দড়দা গ্রামের ডুমুরিকুলি এলাকায় পারিবারিক অশান্তির জেরে ২৬ বছর বয়সী এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত যুবকের নাম রঞ্জন মাহাতো (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মাধবপুর বনডি এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই পারিবারিক অশান্তি লেগে থাকত।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। এরপর স্ত্রী বাপের বাড়িতে চলে যান। পরদিন ভোরে পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে রঞ্জন মাহাতোকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং বলরামপুর থানায় বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির বিষয়টি সামনে এলেও, সমস্ত দিক খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন