অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার যুবক, বাজেয়াপ্ত অটোরিকশা ও ৭ কুইন্টালের বেশি কয়লা

Banglarkantho.in প্রকাশিত: Fri, Jun 05, 2026, 03:32 am
অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার যুবক, বাজেয়াপ্ত অটোরিকশা ও ৭ কুইন্টালের বেশি কয়লা - Featured News Image
Jhalda - I, West Bengal, India

অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার যুবক, বাজেয়াপ্ত অটোরিকশা ও ৭ কুইন্টালের বেশি কয়লা - Related Imageনিজস্ব সংবাদদাতা, ঝালদা:

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কয়লাসহ এক যুবককে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া–রাঁচি সড়কের ইউনাইটেড গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে একটি অটোরিকশা আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ জুন বিকেল প্রায় ৪টা নাগাদ সন্দেহজনক অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ১৭টি বস্তায় প্রায় ৭ কুইন্টাল ৬৫ কেজি স্টিম কয়লা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদের সময় গাড়ির চালক অঙ্গাল প্রজাপতি (২৪), বাড়ি ঝাড়খণ্ডের রামগড় জেলার গোলা থানার টোনাগাতু গ্রামে, কয়লার উৎস, দখল এবং পরিবহণ সংক্রান্ত কোনও বৈধ নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।

এরপর উদ্ধার হওয়া কয়লা এবং পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি অভিযুক্ত চালককে গ্রেফতার করে ঝালদা থানার পুলিশ।

ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং কয়লার উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন