পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার, আড়শার গৌরাদাগ গ্রামে চাঞ্চল্য

Banglarkantho.in প্রকাশিত: Tue, Jul 07, 2026, 02:47 pm
পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার, আড়শার গৌরাদাগ গ্রামে চাঞ্চল্য - Featured News Image


দুলাল মাহাতো, আড়শা : পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার আড়শা থানার গৌরাদাগ গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম জয়ন্ত মাহাতো (৩৭)। সোমবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ শুরু করেন।


রবিবার রাতেই গ্রামের কাছে একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আড়শা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।


পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।


ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন