নাবালিকা ধর্ষণ মামলায় কতটা কঠোর হতে পারে আদালত, দুই দোষীর সাজাই তার প্রমাণ

Banglarkantho.in প্রকাশিত: Mon, Sep 07, 2026, 12:40 pm
নাবালিকা ধর্ষণ মামলায় কতটা কঠোর হতে পারে আদালত, দুই দোষীর সাজাই তার প্রমাণ - Featured News Image

বাংলার কণ্ঠ : নাবালিকা ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করার মতো গুরুতর অপরাধে দুই অভিযুক্তকে কঠোর সাজা দিল পুরুলিয়া জেলা আদালত। আরশা থানার একটি পকসো মামলায় এক অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড এবং অপর অভিযুক্তকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দু’জনকেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১১ নভেম্বর আরশা থানার অন্তর্গত সিরিডিহ জঙ্গলের কাছে এক ১৫ বছরের নাবালিকাকে আটকানো হয়।


অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সাহদেব মুখার্জি ওই নাবালিকাকে ধর্ষণ করে। সেই সময় অপর অভিযুক্ত হরাধন মুখার্জি মোবাইল ফোনে ঘটনার ভিডিও রেকর্ড করে বলে অভিযোগ। পরে ওই ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে কাউকে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে।


ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে আরশা থানায় মামলা রুজু হয়। মামলার তদন্ত করেন সাব-ইন্সপেক্টর নিখিল প্রতাপ সিং। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে তদন্তের রিপোর্ট ও চার্জশিট পেশ করা হয়।


মামলার শুনানি শেষে পুরুলিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, দ্বিতীয় আদালত দুই অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন। সোমবার সাহদেব মুখার্জিকে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযুক্ত হরাধন মুখার্জিকে ৫ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নাবালিকার উপর যৌন নির্যাতনের মতো গুরুতর ঘটনায় এই কঠোর সাজা বিচার ব্যবস্থার কঠোর অবস্থানেরই প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে নাবালিকা নির্যাতনের ঘটনায় দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির মুখোমুখি করতে পুরুলিয়া জেলা পুলিশের তদন্ত এবং প্রসিকিউশনের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।নাবালিকা ধর্ষণ মামলায় কতটা কঠোর হতে পারে আদালত, দুই দোষীর সাজাই তার প্রমাণ - Related Imageনাবালিকা ধর্ষণ মামলায় কতটা কঠোর হতে পারে আদালত, দুই দোষীর সাজাই তার প্রমাণ - Related Imageনাবালিকা ধর্ষণ মামলায় কতটা কঠোর হতে পারে আদালত, দুই দোষীর সাজাই তার প্রমাণ - Related Image

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন