2026-09-13
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর মাটির প্রতিমা নয়, শিলা মূর্তিতেই পূজিত হন মা মনসা
খবর

মাটির প্রতিমা নয়, শিলা মূর্তিতেই পূজিত হন মা মনসা

Avatar
Deepak Purulia
18 August 2026, 07:38 PM 35 ভিউ 1 মিনিট পড়ুন
মাটির প্রতিমা নয়, শিলা মূর্তিতেই পূজিত হন মা মনসা

নিজেস্ব সংবাদদাতা, পুরুলিয়া : মাটির প্রতিমা নয়, শিলা পাথরের মূর্তিতেই পূজিত হন মা মনসা। পুরুলিয়া শহরের তেলকল পাড়ার ছাইগাদা এলাকার এই মনসা মন্দিরটি প্রায় পঞ্চাশ বছরেরও বেশি পুরনো। দীর্ঘদিন মাটির প্রতিমায় পুজো হলেও গত সাত বছর ধরে মন্দিরের সেবায়েত রাজু দাসের উদ্যোগে শিলা পাথরের তৈরি মূর্তিতেই পূজিত হচ্ছেন মা মনসা।


সোনার ও রুপোর অলঙ্কারে সাজানো হয় দেবীর শিলা মূর্তিকে। মন্দিরের সেবায়েত রাজু দাস জানান, তাঁর মায়ের রেখে যাওয়া অলঙ্কার থেকেই নতুন করে গহনা তৈরি করে দেবীর সাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রতি বছরই আরও আকর্ষণীয় হয়ে ওঠে দেবীর রূপ।


প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে আয়োজন করা হয় মনসা পুজোর। ঢাকের তালে সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে পুকুর থেকে মাথায় করে ঘট নিয়ে আসা হয় মন্দিরে। এই বিশেষ দৃশ্য দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ।


মন্দিরে ঘট আনার পর শুরু হয় রাতভর পুজো-অর্চনা। পরদিন সকালে প্রথা মেনে হয় বলিদান। রাতে আয়োজন করা হয় অন্নকূটের। প্রায় সাত দিন ধরে চলে এই মনসা পুজোকে ঘিরে উৎসব। ঐতিহ্য, ভক্তি ও স্থানীয় মানুষের আবেগে প্রতিবছরই ছাইগাদার এই মনসা মন্দিরে জমে ওঠে উৎসবের আবহ।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image