বলরামপুরে ১৮ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃ*ত্যু

Banglarkantho.in প্রকাশিত: Tue, Jun 02, 2026, 04:51 am
বলরামপুরে ১৮ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃ*ত্যু - Featured News Image
Purulia, West Bengal, India

বলরামপুরে ১৮ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃ*ত্যু - Related Imageকৃষ্ণেন্দু কুমার, বলরামপুর: মঙ্গলবার ভোরে জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। বলরামপুর থানার অন্তর্গত আমরুহাসা ব্রিজ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের কাছে থাকা নথিপত্র থেকে প্রাথমিকভাবে তাঁর পরিচয় লক্ষণ দাস বলে জানা গেছে। তিনি আড়সা থানার তুম্বাঝালদা এলাকার বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জামশেদপুর থেকে বাইকে করে ফেরার সময় কোনও অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

মঙ্গলবার সকালে কয়েকজন স্থানীয় যুবক মর্নিং ওয়াক করতে বেরিয়ে রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে বলরামপুর থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এরপর দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন