2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর বালির পর এবার কয়লার বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান
খবর

বালির পর এবার কয়লার বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান

Avatar
Deepak Purulia
25 May 2026, 02:13 PM 29 ভিউ 1 মিনিট পড়ুন
বালির পর এবার কয়লার বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান

নিউজ ডেস্ক : বালির পর এবার অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে কড়া অভিযানে নামল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ঝালদা থানার পুলিশ ঝালদা–গোলা রোডের রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইটি কয়লা বোঝাই মোটরবাইক আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১১টি বস্তায় প্রায় ৪ কুইন্টাল অবৈধ স্টিম কয়লা উদ্ধার হয়েছে। অভিযানের সময় এক বাইক আরোহী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর একজনকে আটক করে পুলিশ। ধৃতের নাম রাজেশ সাও। তিনি ঝাড়খণ্ডের বোকারো জেলার কাসমার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এদিন ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। পাশাপাশি তদন্তের স্বার্থে পুলিশ ৩ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

মন্তব্যসমূহ (1)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image