2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর গ্রেফতার জেলা যুব তৃণমূল সভাপতি গৌরভ সিং ও তুষার অবস্থি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য
খবর

গ্রেফতার জেলা যুব তৃণমূল সভাপতি গৌরভ সিং ও তুষার অবস্থি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

Avatar
Deepak Purulia
14 July 2026, 12:33 AM 40 ভিউ 1 মিনিট পড়ুন
গ্রেফতার জেলা যুব তৃণমূল সভাপতি গৌরভ সিং ও তুষার অবস্থি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

পুরুলিয়ায় একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী-সহ চারজনকে গ্রেফতারের পর এবার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরভ সিং এবং তুষার অবস্থিকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচন চলাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তেজনা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ-সহ একাধিক মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁদের পুরুলিয়া সদর থানার পুলিশ হেফাজতে নেয়।

পরপর একাধিক তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই গ্রেফতারির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image