2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ
খবর

বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ

Avatar
Deepak Purulia
28 June 2026, 01:03 PM 41 ভিউ 1 মিনিট পড়ুন
বরাবাজারে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ ও তৈরির উপকরণ
ফাইল চিত্র: Purulia, West Bengal, India

সঞ্জয় চৌধুরী, বরাবাজার : পুরুলিয়া জেলার বরাবাজার থানার সিন্দরি গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বড়সড় যৌথ অভিযান চালাল পুলিশ ও আবগারি (এক্সাইজ) দপ্তর। রবিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অযোধ্যাডি, ভালুকডিহি, সামুডিহি এবং গাগুডিহি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আনুমানিক ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

প্রশাসনের এই তৎপরতায় এলাকাবাসী, বিশেষ করে মহিলাদের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। অবৈধ মদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image