2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর কাঁসাই নদীতে অবৈধ বালি পাচার রুখল জয়পুর থানার পুলিশ
খবর

কাঁসাই নদীতে অবৈধ বালি পাচার রুখল জয়পুর থানার পুলিশ

Avatar
Deepak Purulia
22 May 2026, 01:43 PM 25 ভিউ 1 মিনিট পড়ুন
কাঁসাই নদীতে অবৈধ বালি পাচার রুখল জয়পুর থানার পুলিশ

নিউজ ডেস্ক :- গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে একটি ট্র্যাক্টর ও ট্রলি আটক করল জয়পুর থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ মে জয়পুর থানার পুলিশ আপারকাহার এলাকার কাঁসাই নদীর তীরে অভিযান চালায়। সেখানে প্রায় ১০০ সিএফটি বালি বোঝাই একটি লাল রঙের মাহিন্দ্রা ট্র্যাক্টর ও ট্রলি আটক করা হয়। অভিযোগ, বৈধ নথি ছাড়াই নদী থেকে বালি তোলা ও পরিবহণ করা হচ্ছিল।


পুলিশের অভিযান টের পেয়ে ট্র্যাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জয়পুর কৃষক বাজারের কাছে গাড়িটি ফেলে রেখে চলে যায় বলে জানা গিয়েছে।


ঘটনায় জয়পুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image