2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর অবৈধ এলপিজি রিফিলিং চক্রের হদিশ, উদ্ধার সরঞ্জাম
খবর

অবৈধ এলপিজি রিফিলিং চক্রের হদিশ, উদ্ধার সরঞ্জাম

Avatar
Deepak Purulia
3 June 2026, 02:17 PM 43 ভিউ 1 মিনিট পড়ুন
অবৈধ এলপিজি রিফিলিং চক্রের হদিশ, উদ্ধার সরঞ্জাম
ফাইল চিত্র: Purulia, Purulia - II, West Bengal, India

নিজস্ব সংবাদদাতা, পাড়া:

পুরুলিয়ার পাড়া থানার গোবিন্দপুর মোড় এলাকায় অবৈধ এলপিজি রিফিলিং চক্রের হদিশ পেল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি) ও পাড়া থানার পুলিশ। যৌথ অভিযানে একাধিক ঘরোয়া গ্যাস সিলিন্ডার, নজল ডিভাইস-সহ রিফিলিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় অভিযুক্তরা কোনো বৈধ লাইসেন্স বা নথিপত্র দেখাতে পারেননি। ঘটনায় পাড়া থানায় মামলা রুজু হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তদন্ত চলছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image