2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর ঝালদায় পুলিশের অভিযান,উদ্ধার ৮০০ লিটার অবৈধ পেট্রোলিয়াম
খবর

ঝালদায় পুলিশের অভিযান,উদ্ধার ৮০০ লিটার অবৈধ পেট্রোলিয়াম

Avatar
Deepak Purulia
26 May 2026, 09:39 PM 39 ভিউ 1 মিনিট পড়ুন
ঝালদায় পুলিশের অভিযান,উদ্ধার ৮০০ লিটার অবৈধ পেট্রোলিয়াম

নিউজ ডেস্ক : ঝালদা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত পেট্রোলিয়াম উদ্ধার হলো। মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার অন্তর্গত ইলু গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৬টি প্লাস্টিকের জার থেকে প্রায় ৮০০ লিটার পেট্রোলিয়াম উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সোনাহাটু ও সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে পেট্রোলিয়াম সংগ্রহ করে বেআইনিভাবে মজুত ও বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় জিতেন গড়াইন ও চিত্তরঞ্জন মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। ধৃতদের মহামান্য আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image