2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর পুরুলিয়ার পুলিশ সুপার বদলি, নতুন দায়িত্বে কুমার সানি রাজ
খবর

পুরুলিয়ার পুলিশ সুপার বদলি, নতুন দায়িত্বে কুমার সানি রাজ

Avatar
Deepak Purulia
8 June 2026, 02:03 PM 171 ভিউ 1 মিনিট পড়ুন
পুরুলিয়ার পুলিশ সুপার বদলি, নতুন দায়িত্বে কুমার সানি রাজ

বাংলার কণ্ঠ : পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বদলি হলেন। তিনি পদোন্নতি পেয়ে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পদে যোগ দিতে চলেছেন। তাঁর কার্যকালের সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নজর কেড়েছিল।

অন্যদিকে, পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন IPS অফিসার কুমার সানি রাজ। প্রশাসনিক মহলে এই রদবদলকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। নতুন পুলিশ সুপারের কাছে জেলার আইন-শৃঙ্খলা, সাইবার অপরাধ দমন এবং জনমুখী পুলিশি পরিষেবাকে আরও শক্তিশালী করার প্রত্যাশা রয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image