2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর হোস্টেল থেকে পালানো দুই খুদেকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ
খবর

হোস্টেল থেকে পালানো দুই খুদেকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ

Avatar
Deepak Purulia
14 July 2026, 09:22 PM 90 ভিউ 1 মিনিট পড়ুন
হোস্টেল থেকে পালানো দুই খুদেকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ

দুলাল মাহাতো, হুড়া, পুরুলিয়া: আবাসিক স্কুলের হোস্টেল থেকে পালিয়ে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুই ছাত্রকে মাত্র দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করল হুড়া থানার পুলিশ। পুলিশের তৎপরতায় সুস্থ অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে দুই পরিবারের সদস্যদের মধ্যে।

মঙ্গলবার হুড়া থানার অন্তর্গত লাধুরকা দৌলত পাবলিক স্কুলের আবাসিক হোস্টেল থেকে দুই ছাত্র নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই হুড়া থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।

অভিযানের প্রায় দুই ঘণ্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার মানিক মাহাতো কলাবনি এলাকা থেকে দুই শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের পরিবারের সদস্যদের থানায় ডেকে শিশুদের নিরাপদে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া দুই ছাত্র হল তৃতীয় শ্রেণির ছাত্র সূর্য মণ্ডল। তাঁর বাবা সুনীল মণ্ডল। বাড়ি হুড়া থানার দেশরা গ্রামে। অপরজন দ্বিতীয় শ্রেণির ছাত্র শ্যাম বাউরি। তাঁর বাবা হেমনার বাউরি। বাড়ি সাঁতালডি ১ নম্বর গেটের কাঁকি বস্তি এলাকায়।

হুড়া থানার পুলিশের এই দ্রুত ও তৎপর পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা এবং দুই ছাত্রের পরিবারের সদস্যরা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image