2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর জমি ও আর্থিক প্রতারণার অভিযোগে বরাবাজার থেকে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল
খবর

জমি ও আর্থিক প্রতারণার অভিযোগে বরাবাজার থেকে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল

Avatar
Deepak Purulia
17 July 2026, 10:10 PM 75 ভিউ 1 মিনিট পড়ুন
জমি ও আর্থিক প্রতারণার অভিযোগে বরাবাজার থেকে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

জমি সংক্রান্ত বিবাদ এবং আর্থিক তছরুপের অভিযোগে পুরুলিয়ার বরাবাজার থেকে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা চন্দন সিংহ মল্ল। শুক্রবার বরাবাজার থানার পুলিশের এই অভিযানের পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে জমি কেনাবেচা সংক্রান্ত বিবাদ এবং আর্থিক লেনদেনে প্রতারণার একাধিক লিখিত অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে বরাবাজার থানার পুলিশ।

পুলিশের দাবি, ধৃতকে শুক্রবার রাতে হেফাজতে রাখা হয়েছে। শনিবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অভিযোগে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না। ঘটনার পর থেকেই বরাবাজার এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image