2026-10-17
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর রাজ্য অ্যাথলেটিক্সে উজ্জ্বল পুরুলিয়া, প্রথম দুই দিনেই সোনা ও ব্রোঞ্জ পদক
খবর

রাজ্য অ্যাথলেটিক্সে উজ্জ্বল পুরুলিয়া, প্রথম দুই দিনেই সোনা ও ব্রোঞ্জ পদক

Avatar
Deepak Purulia
11 July 2026, 10:46 AM 36 ভিউ 1 মিনিট পড়ুন
রাজ্য অ্যাথলেটিক্সে উজ্জ্বল পুরুলিয়া, প্রথম দুই দিনেই সোনা ও ব্রোঞ্জ পদক

দুলাল চন্দ্র মাহাতো, বাংলার কণ্ঠ :

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত ৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন পুরুলিয়া জেলার অ্যাথলিটরা। প্রথম দুই দিনেই জেলার ঝুলিতে এসেছে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক।

এবারের প্রতিযোগিতায় পুরুলিয়া জেলা থেকে মোট ৩০ জন অ্যাথলিট অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ১৪ জন ছেলে ও ১৬ জন মেয়ে রয়েছেন।

প্রথম দিনেই অনূর্ধ্ব-২০ মহিলা বিভাগে অসাধারণ পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করেন পল্লবী মাহাত। এরপর দ্বিতীয় দিনে অনূর্ধ্ব-১৮ বালক বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জেতেন সৌমাল্য দেশমুখ।

প্রথম দুই দিনেই একটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক জিতে রাজ্য অ্যাথলেটিক্সে জেলার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে পুরুলিয়া। বাকি প্রতিযোগিতাগুলিতেও জেলার অন্যান্য অ্যাথলিটদের কাছ থেকে আরও ভালো ফলের প্রত্যাশায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image