গ্রেফতার জেলা যুব তৃণমূল সভাপতি গৌরভ সিং ও তুষার অবস্থি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

Banglarkantho.in প্রকাশিত: Mon, Jul 13, 2026, 07:03 pm
গ্রেফতার জেলা যুব তৃণমূল সভাপতি গৌরভ সিং ও তুষার অবস্থি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য - Featured News Image

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

পুরুলিয়ায় একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী-সহ চারজনকে গ্রেফতারের পর এবার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরভ সিং এবং তুষার অবস্থিকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচন চলাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তেজনা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ-সহ একাধিক মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁদের পুরুলিয়া সদর থানার পুলিশ হেফাজতে নেয়।

পরপর একাধিক তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই গ্রেফতারির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন