বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণনাশের হুমকি, পোস্টার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়

Banglarkantho.in প্রকাশিত: Wed, Jun 03, 2026, 02:07 pm
বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণনাশের হুমকি, পোস্টার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় - Featured News Image
Purulia - II

নিউজ ডেস্ক, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণনাশের হুমকি, পোস্টার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় - Related Imageবাংলার কণ্ঠ : পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ওই পোস্টারে সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তার পাশাপাশি তাঁকে হত্যা করলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ।


ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পোস্টারে কোটশিলা থানার এলাকার নাম উল্লেখ থাকায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এবং এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।


বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেনবিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণনাশের হুমকি, পোস্টার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়




পুরুলিয়া: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ওই পোস্টারে সাংসদের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তার পাশাপাশি তাঁকে হত্যা করলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ।




ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পোস্টারে কোটশিলা থানার এলাকার নাম উল্লেখ থাকায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এবং এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।




বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।




সাংসদের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক পরিবেশের পক্ষে ক্ষতিকর। ঘটনার পর তাঁর সমর্থক ও বিজেপি কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।




পুলিশ সূত্রে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।



এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন