ভোট পরবর্তী হিংসার অভিযোগে পুরুলিয়ার চার বিজেপি নেতাকে শোকজ

Banglarkantho.in প্রকাশিত: Wed, May 20, 2026, 01:24 pm
ভোট পরবর্তী হিংসার অভিযোগে পুরুলিয়ার চার বিজেপি নেতাকে শোকজ - Featured News Image
Bagmundi, West Bengal, India

সোমনাথ রায়, পুরুলিয়া :- ভোট পরবর্তী হিংসায় জড়ানোর অভিযোগে পুরুলিয়ার চার বিজেপি নেতাকে শোকজ করল বিজেপির রাজ্য নেতৃত্ব। পাশাপাশি আপাতত তাঁদের দলীয় কোনও কার্যক্রমে অংশগ্রহণ না করার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে জেলা বিজেপির অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে বড় জয়ের পর থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে কর্মীদের সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি Samik Bhattacharya। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছিল।

তবে সেই নির্দেশ অমান্য করে বাঘমুন্ডির পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ-কে হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে। এরপরই পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বাঘমুন্ডি ব্লক কনভেনার Rakesh Mahato, ব্লক কো-কনভেনার Bijoy Mohan Singh, মণ্ডল ৪-এর সভাপতি Arun Chandra Majhi এবং যুব সভাপতি Mithun Kumar-কে শোকজ করে বিজেপির রাজ্য নেতৃত্ব।

দলীয় নির্দেশে জানানো হয়েছে, সাত দিনের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে হবে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা কোনও দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন