দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা মনোজ রজককে শোকজ, সাময়িক বরখাস্ত

Banglarkantho.in প্রকাশিত: Tue, Jun 23, 2026, 05:35 am
দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা মনোজ রজককে শোকজ, সাময়িক বরখাস্ত - Featured News Image
Purulia - II, West Bengal, India

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা মনোজ রজককে শোকজ, সাময়িক বরখাস্ত - Related Imageবাংলার কণ্ঠ : পুরুলিয়া জেলার পুরুলিয়া-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ নেতা মনোজ রজককে শোকজ করে সাময়িকভাবে বরখাস্ত করল বিজেপির রাজ্য নেতৃত্ব। সোমবার (২২ জুন) বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় মনোজ রজকের কাছে। একই সঙ্গে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে জেলা সভাপতি শঙ্কর মাহাতোকেও।দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা মনোজ রজককে শোকজ, সাময়িক বরখাস্ত - Related Image

দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে মনোজ রজকের বিরুদ্ধে। এর আগেই নির্বাচন-পরবর্তী হিংসা ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন, কোনওভাবেই হিংসা, হুমকি বা অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়ানো যাবে না।

অভিযোগ, সেই নির্দেশ অমান্য করায় মনোজ রজকের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের পাঠানো চিঠিতে তাঁকে সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হবে বলেও জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে জেলা বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে। নিচুতলার একাংশের কর্মীদের দাবি, এর পিছনে দলের অভ্যন্তরীণ কোনও ষড়যন্ত্র থাকতে পারে। যদিও এ বিষয়ে মনোজ রজক বা জেলা নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা মনোজ রজককে শোকজ, সাময়িক বরখাস্ত - Related Image

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন