দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা, ২৪ তৃণমূল সদস্যের স্বাক্ষরে প্রস্তাব জমা

Banglarkantho.in প্রকাশিত: Fri, Jul 17, 2026, 10:40 am
দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা, ২৪ তৃণমূল সদস্যের স্বাক্ষরে প্রস্তাব জমা - Featured News Image

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৃথক অনাস্থা প্রস্তাব জমা পড়ল। শুক্রবার তৃণমূল কংগ্রেসের ২৪ জন জেলা পরিষদ সদস্যের স্বাক্ষরিত এই অনাস্থা প্রস্তাব মেদিনীপুর বিভাগের বিভাগীয় কমিশনারের দপ্তরে জমা দেওয়া হয়।

উল্লেখ্য, ৪৫ আসনের পুরুলিয়া জেলা পরিষদে নির্বাচনের পর তৃণমূলের দখলে ছিল ৪৩টি আসন এবং বিজেপির ছিল ২টি। পরে তৃণমূলের সদস্য কলেন্দ্র মান্ডি বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে ৩ হয়। এছাড়া তৃণমূলের জেলা পরিষদ সদস্য প্রত্তুল মাহাতোর মৃত্যুর ফলে একটি আসন বর্তমানে শূন্য রয়েছে।

অনাস্থা প্রস্তাবে অভিযোগ করা হয়েছে, জেলা পরিষদ পরিচালনায় দুর্নীতি, স্বজনপোষণ এবং প্রশাসনিক অনিয়মের কারণে সদস্যদের আস্থা হারিয়েছেন সভাধিপতি ও সহ-সভাধিপতি। তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী তাঁদের অপসারণের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ সভা আহ্বানের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি একটি মামলায় সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করে। আদালতের নির্দেশে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

২৪ জন তৃণমূল সদস্যের একযোগে অনাস্থা প্রস্তাব জমা পড়ায় পুরুলিয়া জেলা পরিষদের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন বিভাগীয় কমিশনারের পরবর্তী পদক্ষেপ এবং বিশেষ সভার সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন