সোনারপুরে অভিষেক বন্দোপাধ্যায় বিরুদ্ধে উঠলো চোর স্লোগান। চলল চড়-ঘুষি, ডিম -জুতো

Banglarkantho.in প্রকাশিত: Sat, May 30, 2026, 01:05 pm
সোনারপুরে অভিষেক বন্দোপাধ্যায় বিরুদ্ধে উঠলো চোর স্লোগান। চলল চড়-ঘুষি, ডিম -জুতো - Featured News Image

সোনারপুরে অভিষেক বন্দোপাধ্যায় বিরুদ্ধে উঠলো চোর স্লোগান। চলল চড়-ঘুষি, ডিম -জুতো - Related Imageনিউজ ডেস্ক : ভোট-পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।


অভিযোগ, মূল রাস্তা ছেড়ে বাইকে করে এলাকায় প্রবেশ করার সময় একদল বিক্ষোভকারী তাঁর পথ আটকে দেয়। ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে দিতে তাঁকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি, চড়-ঘুষি এবং ডিম ও জুতো ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতির মধ্যে নিজের সুরক্ষার জন্য ক্রিকেটের হেলমেট মাথায় পরে এগিয়ে যান অভিষেক। ঘটনায় তাঁর চশমা ভেঙে যায় এবং জামা ছিঁড়ে যায় বলেও জানা গিয়েছে।


শেষ পর্যন্ত তিনি নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানে দাঁড়িয়ে তিনি রাজ্যের বিজেপি সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অভিষেকের অভিযোগ, আগাম কর্মসূচির কথা জানানো হলেও ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল না।


অন্যদিকে, বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ কালো পতাকা দেখিয়ে অভিষেকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। সোনারপুরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই ‘গো ব্যাক’ স্লোগান এবং প্রতিবাদ কর্মসূচি দেখা যায়।


উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এদিনই প্রথম ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত ও নিহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে ঘিরেই সোনারপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন