জমি ও আর্থিক প্রতারণার অভিযোগে বরাবাজার থেকে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল

Banglarkantho.in প্রকাশিত: Fri, Jul 17, 2026, 04:40 pm
জমি ও আর্থিক প্রতারণার অভিযোগে বরাবাজার থেকে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল - Featured News Image

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

জমি সংক্রান্ত বিবাদ এবং আর্থিক তছরুপের অভিযোগে পুরুলিয়ার বরাবাজার থেকে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা চন্দন সিংহ মল্ল। শুক্রবার বরাবাজার থানার পুলিশের এই অভিযানের পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে জমি কেনাবেচা সংক্রান্ত বিবাদ এবং আর্থিক লেনদেনে প্রতারণার একাধিক লিখিত অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে বরাবাজার থানার পুলিশ।

পুলিশের দাবি, ধৃতকে শুক্রবার রাতে হেফাজতে রাখা হয়েছে। শনিবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অভিযোগে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না। ঘটনার পর থেকেই বরাবাজার এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন