তৃণমূল এবার কংগ্রেস মুখী! বিজেপি নয়, কংগ্রেসেই ভরসা তৃণমূল নেতাদের!

Banglarkantho.in প্রকাশিত: Fri, May 22, 2026, 05:55 am
তৃণমূল এবার কংগ্রেস মুখী! বিজেপি নয়, কংগ্রেসেই ভরসা তৃণমূল নেতাদের! - Featured News Image


নিউজ ডেস্ক , পুরুলিয়া :- একসময় রাজ্যে কার্যত অস্তিত্ব সংকটে ভোগা কংগ্রেস কি আবার নতুন করে শক্তি ফিরে পেতে চলেছে? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর এমনই জল্পনা এখন জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে। বিশেষ করে পুরুলিয়ায় একাধিক তৃণমূল নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধির কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়ানোয় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।তৃণমূল এবার কংগ্রেস মুখী! বিজেপি নয়, কংগ্রেসেই ভরসা তৃণমূল নেতাদের! - Related Image

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের সাংগঠনিক ভিত দুর্বল হতে শুরু করেছে বলে দাবি বিরোধীদের। পুরুলিয়া জেলা পরিষদ, পঞ্চায়েত ও পৌরসভা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। একসময় সক্রিয় থাকা বহু জেলা ও স্থানীয় কার্যালয়ে এখন আর আগের মতো রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যাচ্ছে না। দলের বহু নেতা-কর্মীও প্রকাশ্যে সক্রিয় হতে সাহস পাচ্ছেন না বলেই রাজনৈতিক মহলের দাবি।

এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আপাতত কাউকে দলে নেওয়া হবে না। ফলে রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে অনেক তৃণমূল নেতার নজর এখন জাতীয় কংগ্রেসের দিকে বলেই আলোচনা শুরু হয়েছে।তৃণমূল এবার কংগ্রেস মুখী! বিজেপি নয়, কংগ্রেসেই ভরসা তৃণমূল নেতাদের! - Related Image

সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী Rajiv Gandhi-র প্রয়াণ দিবসে পুরুলিয়ার একাধিক প্রাক্তন তৃণমূল নেতা সামাজিক মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক Sushanta Mahato, জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ হংসেশ্বর মাহাতো,জেলা পরিষদের প্রাক্তন কো-মেন্টর Sahadev Mahato। এরপর থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমানোর জল্পনা আরও জোরালো হয়েছে।

যদিও প্রকাশ্যে কংগ্রেসে যোগদানের কথা এখনও কেউ স্বীকার করেননি। তবে জেলা কংগ্রেস সভাপতি Nepal Mahato জানিয়েছেন, বহু তৃণমূল নেতা কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁদের জন্য কংগ্রেসের দরজা খোলা। তবে সবাইকে দলে নেওয়া আগে দলীয় স্তরে আলোচনা ও যাচাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির উত্থান এবং তৃণমূলের দুর্বলতার মাঝে রাজ্যে কংগ্রেস নতুন করে সংগঠন শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। পুরুলিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও সেই ইঙ্গিতই দিতৃণমূল এবার কংগ্রেস মুখী! বিজেপি নয়, কংগ্রেসেই ভরসা তৃণমূল নেতাদের! - Related Imageচ্ছে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন