সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল

Banglarkantho.in প্রকাশিত: Sat, May 16, 2026, 05:51 am
সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল - Featured News Image
Puncha, West Bengal, India

*সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল*সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল - Related Image


নিউজ ডেস্ক চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে সাপে কামড়ে আহত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ক্ষুব্ধ জনতার বিক্ষোভ এতটাই তীব্র আকার নেয় যে, কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে টেনে-হিঁচড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, পুঞ্চা ব্লকের হাতিহাড় গ্রামের সাত বছরের এক শিশুকে বৃহস্পতিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। অভিযোগ, রাত ১১টা থেকে প্রায় ১টা পর্যন্ত দীর্ঘ দু’ঘণ্টা হাসপাতালে ফেলে রাখা হলেও শিশুটির কোনো চিকিৎসা করা হয়নি। চিকিৎসকের চরম উদাসীনতা ও গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার।সাপে কামড়ে শিশুমৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুঞ্চা হাসপাতাল - Related Image

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দলে দলে মানুষ হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন। উত্তেজিত জনতা প্রথমে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ওই চিকিৎসককে কার্যত টেনে বিএমওএইচ-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের প্রশ্ন, এত বড় ঘটনার খবর পেয়েও কেন বিএমওএইচ নিজে এসে চিকিৎসার তদারকি করলেন না।

ঘটনার খবর পেয়ে প্রথমে পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছায়। কিন্তু উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। হাসপাতাল চত্বরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

বর্তমানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে এখনও থমথমে পরিস্থিতি পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে।:

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন