উচ্চমাধ্যমিকে বাঘমুন্ডি ব্লকে প্রথম আয়েসা, নজরকাড়া সাফল্য বাঘমুন্ডি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের

Souren Chowdhury প্রকাশিত: Sat, May 16, 2026, 03:15 pm
উচ্চমাধ্যমিকে বাঘমুন্ডি ব্লকে প্রথম আয়েসা, নজরকাড়া সাফল্য বাঘমুন্ডি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের - Featured News Image
Bagmundi, West Bengal, India

সোমনাথ রায়, পুরুলিয়া :- ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বাঘমুন্ডি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। এবারের পরীক্ষায় ৪৬০ নম্বর পেয়ে বাঘমুন্ডি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়ের ছাত্রী আয়েসা খাতুন। তার এই কৃতিত্বে খুশির হাওয়া পরিবার থেকে বিদ্যালয় এবং গোটা এলাকায়।

শুধু আয়েসাই নয়, বিদ্যালয়ের আরও দুই ছাত্রও উজ্জ্বল ফল করে নজর কেড়েছে। ৪৪৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নরসিং কর্মকার এবং ৪৪০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে মনোজ মাহাতো।

শুক্রবার বিদ্যালয়ে আয়োজিত মার্কশিট ও শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান। তিনি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং আরও বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিন আয়েসা খাতুন জানায়, ভবিষ্যতে সে শিক্ষিকা হতে চায়। কঠোর পরিশ্রম ও শিক্ষকদের সহযোগিতাতেই এই ফল সম্ভব হয়েছে বলেও জানায় সে।

বিদ্যালয়ের এই সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে গোটা বাঘমুন্ডি জুড়ে। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরাও কৃতী পড়ুয়াদের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন