জঙ্গলমহলের জয়ী বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে আদিবাসী কুড়মি সমাজ, ২৪মে শিমুলিয়ায় ‘পসরি পরছন’

Souren Chowdhury প্রকাশিত: Sat, May 16, 2026, 03:41 pm
জঙ্গলমহলের জয়ী বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে আদিবাসী কুড়মি সমাজ, ২৪মে শিমুলিয়ায় ‘পসরি পরছন’ - Featured News Image
Purulia, West Bengal, India

পুরুলিয়া : আগামী ২৪মে জঙ্গলমহলের চার জেলার জয়ী বিজেপি বিধায়কদের সংবর্ধনা জানাতে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়ার শিমুলিয়া নতুন প্রস্তাবিত বাসস্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত হবে এই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘পসরি পরছন’।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। যদিও আয়োজকদের তরফে এখনও আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, কুড়মি আন্দোলনের সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। ২০২৫ সালে শিমুলিয়া মাঠ থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘নো ভোট টু টিএমসি’-র ডাক দেওয়া হয়েছিল। একইসঙ্গে প্রকাশ্যে বিজেপিকে সমর্থনের কথাও ঘোষণা করে সংগঠনটি।

পরবর্তীতে নির্বাচনী প্রচারে বিজেপির মঞ্চে উঠে বিভিন্ন প্রার্থীর সমর্থনে প্রচারেও অংশ নেন কুড়মি সমাজের নেতারা। রাজনৈতিক মহলের মতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জুড়ে কুড়মি ভোটব্যাঙ্ক এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জঙ্গলমহলে বিজেপির সাফল্যের পিছনে কুড়মি সমাজের সমর্থন অন্যতম বড় কারণ বলেও মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

এদিন পুরুলিয়া সাহেব বাঁধে অবস্থিত আদিবাসী কুড়মি সমাজের কার্যালয়ে সংগঠনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আগামী ২৪মে শিমুলিয়া নতুন প্রস্তাবিত বাসস্ট্যান্ড মাঠে এই সম্বর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো জানান, “এই অনুষ্ঠান শুধু জয়ী জনপ্রতিনিধিদের সংবর্ধনা নয়, কুড়মি সমাজের জাতিসত্তার লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিকনির্দেশও দেওয়া হবে।”

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন