কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু বান্দোয়ানের দুই পরিযায়ী শ্রমিকের

Banglarkantho.in প্রকাশিত: Sun, May 17, 2026, 03:32 am
কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু বান্দোয়ানের দুই পরিযায়ী শ্রমিকের - Featured News Image
Purulia, West Bengal, India

নিউজ ডেস্ক: নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না। কর্নাটকে নলকূপ খননের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল বান্দোয়ানের দুই পরিযায়ী শ্রমিকের। মৃতরা হলেন রতন সিং (২২) ও সুনীল সিং (২১)। তাঁদের বাড়ি বান্দোয়ান এলাকার পুনস্যার খাড়দা গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে গ্রামের আরও কয়েকজন যুবকের সঙ্গে কাজের উদ্দেশ্যে কর্নাটকের কলার জেলার মাসতি থানা এলাকায় যান রতন ও সুনীল। সেখানে নলকূপ খননের কাজে যুক্ত ছিলেন তাঁরা। কাজের ফাঁকে নিয়মিত পরিবারের সঙ্গে ফোনে কথাও হতো।

বৃহস্পতিবার দুপুরে আচমকাই পরিবারের কাছে ফোন আসে। জানা যায়, নলকূপ খননের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

সুনীলের পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধ ঠাকুমা ও মা। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন তিনি। সংসারের অভাব দূর করতে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। অন্যদিকে রতনের পরিবারে রয়েছেন মা-বাবা, পিসি, দুই বোন ও এক ভাই। পরিবারের প্রধান ভরসা ছিল রতন।

শুক্রবার সকালে রতনের বাবা ও আত্মীয়রা কর্নাটকের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার বিকেলে অ্যাম্বুলেন্সে করে দুই যুবকের দেহ গ্রামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

রতনের ভাই মথন সিং বলেন, “দাদার রোজগারেই সংসার চলত। হঠাৎ এমন খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি।”

অন্যদিকে সুনীলের ভাই বিল্টু সিং বলেন, “বাড়িতে বৃদ্ধ ঠাকুমা আর মা রয়েছেন। কীভাবে তাঁদের এই দুর্ঘটনার কথা জানাব বুঝতে পারছি না।”

গ্রামের যুবক হরিপদ সিং সর্দার জানান, যে ব্যবসায়ীর গাড়িতে তাঁরা কাজ করতেন, তাঁরাই দেহ বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন এবং কিছু আর্থিক সাহায্যও করেছেন।

এদিকে বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে বলেন, “আমরা মৃতদের পরিবারের পাশে আছি। তাঁদের বাড়িতেও যাব।”

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন