ঝালদায় পুলিশের জালে ৩ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

Banglarkantho.in প্রকাশিত: Wed, May 20, 2026, 07:55 am
ঝালদায় পুলিশের জালে ৩ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি - Featured News Image
Jhalda - I, West Bengal, India

নিউজ ডেস্ক , পুরুলিয়া :- ঝালদা থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলো তিন যুবক। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোরে ঝালদা-গোলা রোডের গাঁতা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ ওই এলাকায় অভিযান চালায় ঝালদা থানার পুলিশ। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। ধৃতরা হল Rahul Tanti ওরফে ডিংলা তান্তি (২২), Amit Toppo (২৯) এবং Nayan Bauri (২৩)। তিনজনই ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা ডাকাতি ও চুরির উদ্দেশ্যে বোকারো থেকে ঝালদায় এসেছিল। এছাড়াও পূর্বের কয়েকটি ঘটনায়ও তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন