রাজ্য অ্যাথলেটিক্সে উজ্জ্বল পুরুলিয়া, প্রথম দুই দিনেই সোনা ও ব্রোঞ্জ পদক

Banglarkantho.in প্রকাশিত: Sat, Jul 11, 2026, 05:16 am
রাজ্য অ্যাথলেটিক্সে উজ্জ্বল পুরুলিয়া, প্রথম দুই দিনেই সোনা ও ব্রোঞ্জ পদক - Featured News Image

দুলাল চন্দ্র মাহাতো, বাংলার কণ্ঠ :

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত ৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন পুরুলিয়া জেলার অ্যাথলিটরা। প্রথম দুই দিনেই জেলার ঝুলিতে এসেছে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক।

এবারের প্রতিযোগিতায় পুরুলিয়া জেলা থেকে মোট ৩০ জন অ্যাথলিট অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ১৪ জন ছেলে ও ১৬ জন মেয়ে রয়েছেন।

প্রথম দিনেই অনূর্ধ্ব-২০ মহিলা বিভাগে অসাধারণ পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করেন পল্লবী মাহাত। এরপর দ্বিতীয় দিনে অনূর্ধ্ব-১৮ বালক বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জেতেন সৌমাল্য দেশমুখ।

প্রথম দুই দিনেই একটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক জিতে রাজ্য অ্যাথলেটিক্সে জেলার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে পুরুলিয়া। বাকি প্রতিযোগিতাগুলিতেও জেলার অন্যান্য অ্যাথলিটদের কাছ থেকে আরও ভালো ফলের প্রত্যাশায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন