নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ পুরুলিয়ার দম্পতি, উদ্বিগ্ন পরিবার-প্রতিবেশীরা

Banglarkantho.in প্রকাশিত: Thu, Aug 27, 2026, 08:20 am
নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ পুরুলিয়ার দম্পতি, উদ্বিগ্ন পরিবার-প্রতিবেশীরা - Featured News Image

নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ পুরুলিয়ার দম্পতি, উদ্বিগ্ন পরিবার-প্রতিবেশীরা - Related Imageসংবাদদাতা, পুরুলিয়া: নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোই ছিল তাঁদের অন্যতম পছন্দ। সেই টানেই গত ২১ তারিখ দুর্গাপুর থেকে নেপালে বেড়াতে গিয়েছিলেন পুরুলিয়া শহরের কুকস কম্পাউন্ডের বাসিন্দা দম্পতি মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। কিন্তু নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দম্পতির মোবাইল ফোনও সুইচ অফ রয়েছে। পরিবারের পক্ষ থেকে নেপাল এম্বেসীতেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও তাঁদের কোনও সন্ধান মেলেনি বলে পরিবারের দাবি।

এই দম্পতির একমাত্র মেয়ে বেঙ্গালুরুতে থাকেন। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনিও উদ্বিগ্ন। একইভাবে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরাও। নেপালের বিপর্যয়ের পর থেকে নিখোঁজ দম্পতির দ্রুত সন্ধানের আশায় রয়েছেন সকলে।

এই খবরটি আপনার কেমন লাগলো?

Loading reactions...
ধন্যবাদ!
App
Banglarkantho.in App Fast • Free • Premium

ব্রেকিং নিউজ অ্যালার্ট!

আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে এখনই নোটিফিকেশন Allow করুন।

নোটিফিকেশন

লগ ইন প্রয়োজন

ব্যক্তিগত নোটিফিকেশন ফিড দেখতে দয়া করে লগ ইন করুন। (তবে পুশ অ্যালার্ট গেস্ট হিসেবেও পাওয়া যাবে)

এখনই লগ ইন করুন